وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا
''আর তারা এক বিরাট ষড়যন্ত্র এটেছিলঁ।’’
نوح · মক্কী · মোট ২৮ আয়াত
وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا
''আর তারা এক বিরাট ষড়যন্ত্র এটেছিলঁ।’’
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا
''আর আল্লাহ্ তোমাদের জন্য পৃথিবীটাকে করেছেন সুবিস্তৃত,
لِّتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا
''যেন তোমরা তাতে চলতে পার প্রশস্ত পথে।’’
قَالَ نُوحٌ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِي وَاتَّبَعُوا مَن لَّمْ يَزِدْهُ مَالُهُ وَوَلَدُهُ إِلَّا خَسَارًا
নূহ্ বলেছিলেন -- ''আমার প্রভূ! নিঃসন্দেহ তারা আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করছে তার যার ধনসম্পত্তি ও সন্তানসন্ততি ক্ষতিসাধন ছাড়া তার আর কিছুই বাড়ায় নি,
وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا
আর তারা বলেছিল -- ''তোমাদের দেবদেবীকে কিছুতেই পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াদকে, এবং সুওয়াকে না, আর নয় য়াগূস ও ইয়া'উক ও নসর-কে।’’
وَقَدْ أَضَلُّوا كَثِيرًا ۖ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا
আর তারা অনেককে পথভ্রষ্ট করেই ফেলেছে। আর তুমি অন্যায়াচারীদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই বাড়াচ্ছ না!
مِّمَّا خَطِيئَاتِهِمْ أُغْرِقُوا فَأُدْخِلُوا نَارًا فَلَمْ يَجِدُوا لَهُم مِّن دُونِ اللَّهِ أَنصَارًا
তাদের অপরাধের জন্য তাদের ডুবিয়ে দেওয়া হয়েছিল, ফলে তাদের ঢোকানো হয়েছিল আগুনে। সুতরাং তারা আল্লাহ্কে বাদ দিয়ে তাদের জন্য কোনো সাহায্যকারী পায় নি।