بِّسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
القدر
মহিমান্বিত · The Power, Fate
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
بِّسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
ফিরিশ্তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে --
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
শান্তি -- ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।